গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National নাবালিকাকে যৌন নিগ্রহ-খুন, গ্রেফতার যুবক

    নাবালিকাকে যৌন নিগ্রহ-খুন, গ্রেফতার যুবক

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স
    যৌন নির্যাতনে বাধা দেওয়ায় আট বছরের নাবালিকাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ১৯ বছরের যুবকের বিরুদ্ধে।
    এমনই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী দিল্লিতে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল কিশোরী। তাঁর মা-বাবা সারা রাত এলাকা জুড়ে তাঁর খোঁজ করেছিল। মঙ্গলবার সকালে দিল্লির আর্মি ক্যান্টনমেন্ট এলাকায় একটি ফাঁকা বাড়ি থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমেই ওই এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করে। সেখানে দেখা যায়, অভিযুক্ত যুবকের সঙ্গে যাচ্ছে নাবালিকা। এরপরই তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করা হয়।জেরায় যুবক জানায়, নাবালিকা তাঁর পরিচিত। তাঁকে দাদা বলে ডাকত। সোমবার ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে আর্মি ক্যান্টনমেন্টের পিছনে পরিত্য়ক্ত একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাঁকে যৌন নির্যাতনের চেষ্টা করে। নাবালিকা বাধা দিলে, যুবক তার গলা টিপে ধরে খুন করে। এদিকে, পরিবারের অভিযোগ, ধর্ষণের চেষ্টা নয়, নাবালিকাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে।
    বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ জাতীয় সড়কও অবরোধ করেন। পরে পুলিশ-প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নেওয়া হয়।