দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত-র বাসভবনে হামলা যুবকের

0
88
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত-র বাসভবনে ঢুকে হামলা চালানো তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক জনশুনানি চলাকালীন ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, হঠাৎ মধ্য-তিরিশের এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। অভিযোগ, এর পরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে দেন। রেখার চুল টেনে ধরে তাঁকে চড়ও মারেন ওই যুবক। এর পরেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। বিভিন্ন সূত্রের দাবি, অভিযুক্ত যুবকের কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গিয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা বলেছেন, মুখ্যমন্ত্রীর উপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়।