
দড়ি দিয়ে বাঁধা পা। আর তাতে টান মেরেই এক যুবককে নিয়ে যাচ্ছেন অন্য এক জন। পাশে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে। ক্যানিংয়ের তালদির এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, মঙ্গলবার সাতসকালে ওই যুবককে চুরির অভিযোগে পিটিয়ে খুন করে স্থানীয় কয়েকজন, এমনটাই অভিযোগ। খুনের আগে, তাকে পাকড়াও করে তার পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর তাকে টেনেহিঁচড়ে নিয়ে চলে যায় তারা। সেই ছবি ধরা পড়ে এলাকার সিসি ক্য়ামেরাতেও। এরপরই শুরু হয় গণপিটুনি।স্থানীয়দের দাবি, পুলিশের সামনেই চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে।
মৃত বছর ২৮-র শেখ জামির উদ্দিন। এই ঘটনায় ৬ জনকে পাকড়াও করেছে পুলিশ। শুরু হয়েছে অভিযুক্ত চিহ্নিতকরণের কাজও।
