নরেন্দ্রপুরে ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ, গ্রেফতার প্রেমিকা

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

নরেন্দ্রপুরে ফ্ল্যাটে যুবকের রহস্যমৃত্যু।ফ্ল্যাট থেকে উদ্ধার তাঁর গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম অরূপ মণ্ডল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ’ রাউন্ড গুলি।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে মৃতের বান্ধবী-সহ আরও একজনকে। সম্পর্কজনিত টানাপোড়েনে খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। পরিবারের দাবি, মধ্যরাতে প্রায় ১টা নাগাদ এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শংকর নস্কর। তারপরই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে দেখেন, ঘরের মধ্যেই যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে একটা বন্দুক।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি,অরূপকে খুন করা হয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছেন ওই বান্ধবী ও রাজু নামে ওই যুবক।