
রাস্তার মধ্যে ছাত্রীর প্রাইভেট পার্টে হাত। যুবককে ধরে মারধর করে পুলিশকে তুলে দিয়েছে জনতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বারাসতে। জানা গিয়েছে রবিবার দুপুরে টিউশন থেকে ফিরছিল ওই ছাত্রী।
বারাসত ১২ নম্বর রেলগেটের পাশ দিয়ে যাওযার সময আচমকা এক ব্যক্তি তাঁর ওড়না ধরে টানে। প্রাইভেট পার্টে হাত দেয় বলে অভিযোগ। ছাত্রীটি চিত্কার করতেই আশপাশের লোকজন অভিযুক্তকে ধরে ফেলে। এরপর শুরু হয় মারধর। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। অন্যদিকে যুবতীকে ধর্ষণের অভিযোগে শোরগোল পড়েছে নদিয়ার কল্যাণীতে।
পরিবারের অভিযোগ শনিবার রাতে মেয়েকে ডেকে নিয়ে যায় ওই যুবক। এরপর বাড়ির কাছে স্কুলে পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ। মেয়েকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। এরপর স্কুলের পিছন থেকে উদ্ধার করা হয় মেয়েটিকে । সেখানেই অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় পরিবারের লোকজন।
