হিন্দমোটরে ছাত্রীকে যৌন নির্যাতন, অভিযুক্তর সঙ্গে তৃণমূল যোগ

0
218
ছবি সৌজন্যে : নিজস্ব

বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত উত্তরপাড়ার বাসিন্দা দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই সহ আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীপঙ্করের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অভিযুক্তকে দেখা গিয়েছে।

অভিযুক্তর সঙ্গে উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক নেতার সঙ্গে তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অভিযোগ নিজেকে তৃণমূল কর্মী ও সিভিক ভলান্টিয়ারের পরিচয় দেয় ওই যুবক। যদিও অভিযুক্তর সিভিক ভলান্টিয়ারের দাবি খারিজ করেছে পুলিশ। জানা গিয়েছে উত্তরপাড়ার বাসিন্দা বছর ষোলোর ওই নাবালিকা তাঁর এক বন্ধুর সঙ্গে হিন্দমোটর কারখানার ভিতরে গিয়েছিল বৃহস্পতিবার সন্ধেয়। অভিযোগ সেখানে দুই সঙ্গীকে নিয়ে উপস্থিত হন দীপঙ্কর। নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং তৃণমূল কর্মী বলে দাবি করেন। এরপর ব্ল‍্যাকমেল করে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে জানালে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই মূল অভিযুক্ত দীপঙ্করকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে থাকা আরও ২ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। যে বন্ধুর সঙ্গে নাবালিকা কারখানায় গিয়েছিলেন তাকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে উত্তরপাড়া থানায় বিক্ষোভদেখায় সিপিএম। বিজেপির দাবি অভিযুক্তর বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ রয়েছে। তৃণমূলের মদতে এলাকায় অপরাধমূলক কাজে যুক্ত দীপঙ্কর। যদিও অভিযুক্তর কোনও যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল।