শোভাবাজার মেট্রো স্টেশনে যুবকের আত্মহত্যা

0
199

ব্যস্ত সময়ে শোভাবাজার মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। এর জেরে প্রায় ৪৫ মিনিট ব্যহত হয় মেট্রো পরিষেবা।

দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এর জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। জানা গিয়েছে দুপুর পৌনে একটার দিকে ডাউনে শোভাবাজার স্টেশনে ঢোকার সময়ই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যুবক ঝাঁপ দেন।

পরে পুলিশ গিয়ে লাইন থেকে দেহ উদ্ধার করে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। কী কারণে ঝাঁপ তদন্ত করে দেখছে পুলিশ। প্রায় ৪৫ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

ছবি  সৌজন্যে : নিজস্ব