
স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোক্ত তুলে আত্মঘাতী হয়েছেন মধ্যপ্রদেশের ভোপালের এক যুবক। মৃতের নাম অভিষেক বচলে। আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তিনি স্ত্রী এবং শ্বশুরের বিরদ্ধে অভিযোগ তুলেছেন। তারপর নিজের পরিবার এবং বাবার উদ্দেশ্যে বলেছেন, তাঁর জীবন নষ্ট করে দিয়েছে ওঁরা। আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বলেও জানিয়েছেন ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, ভোপালের অশোক গার্ডেন এলাকায় থাকতেন অভিষেক। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মাস কয়েক আগেই প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক দিন পর থেকে অশান্তি শুরু করে দেন অভিষেকের স্ত্রী কাজল।
তাঁর পরিবারের লোকজন কাজল সমেত ছেলের শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে স্ত্রী-র বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ওড়িশার খুর্দায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রামচন্দ্র বারজেনা নামে এক ব্যক্তি।
