বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার বসিরহাট 

0
371

বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে।এরপরই মৃত যুবকের পরিবার ও গ্রামবাসীরা হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ৩০-র সুজিত সর্দার। জানা গিয়েছে, পেশায় সবজি ব্যবসায়ী সুজিত সর্দারকে মঙ্গলবার সকালে বুকে যন্ত্রণা নিয়ে ভর্তি করানো হয়েছিল বসিরহাট জেলা হাসপাতালে। সেখানেই তাকে দুটি ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আবারও বুকের যন্ত্রণা শুরু হলে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে একটা ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। এই খবর চাউর হতে বসিরহাট হাসপাতালে ভিড় জমিয়ে মৃত যুবকের পরিবার মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখায় মৃত রোগীর পরিবার। আর দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও চিকিৎসা গাফিলতির কথা অস্বীকার করেছে হাসপাতাল কতৃপক্ষ।