যুবকের মৃত্যু, ৭ দোষীর ২২ বছর পরে সাজা চুঁচুড়া কোর্টে

0
438
ছবি সৌজন্যে : নিজস্ব
ক্রিকেট খেলায় আম্পায়ারের ভুল সিন্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উত্তেজনা। জেরে মারধরে মৃত্যু হয়েছিল যুবকের। ২২ বছর পরে সেই মৃত্যুর ঘটনায় সাত জনকে দোষী সাব্যস্ত করেছে চুঁচুড়া আদালত-র বিচারক দেবাশিস সাঁতরা।
ছ’জনের সাত বছরের জেল, ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এক জনের দুই বছরের কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বলাগড়ের নিত্যানন্দপুরে ২০০৪ সালের ২৬ মে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অশান্তি হয়। ২৯ মে দিবাকর মণ্ডল নামে এক যুবককে বেশ কয়ে কয়েক জন মিলে মারধর করে।
আহত যুবককে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। কয়েক দিন পরে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার ২২ বছর পর সাত জনকে কারাদণ্ড দিল আদালত।