লরির ধাক্কায় যুবকের মৃত্যুতে ধুন্ধুমার, পুলিশকে ইট

0
376
ছবি সৌজন্যে : নিজস্ব
বালি বোঝাই লরির ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরের কাঁকসা। লরিতে ভাঙচুর, চালককে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গেলে ইট ছোড়া হয়।
লাঠি বাঁশ নিয়ে তেড়ে যায় এলাকার মানুষ। এরপর আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে কৃষ্ণ বাউড়ি সকালে সাইকেলে করে যাওয়ার সময় বালিবোঝাই লরি ধাক্কা মারবে রাস্তায় পড়ে যায়। এরপর লরির চাকা কৃষ্ণ-র মাথার ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়দের অভিযোগ জলবহুল এলাকার মধ্য দিয়ে প্রতিদিন বালিবোঝাই লরি যাতায়াত করে। বারবার দুর্ঘটনা হলেও প্রশাসনের কোনও হেলদোল নেই।