গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Nadia মদের আসরে যুবকের রহস্যমৃত্যু, গ্রেফতার ৩ বন্ধু

    মদের আসরে যুবকের রহস্যমৃত্যু, গ্রেফতার ৩ বন্ধু

    0
    272
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মদের আসরে যুবকের মৃত্যুতে ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে শোরগোল পড়েছে নদিয়ার হাঁসখালির বগুলাতে।

    জানা গিয়েছে শনিবার রাতে হাঁসখালির বগুলার বাসিন্দা এক যুবকের বাড়ির ছাদে মদের আসর বসেছিল। সেখানেই সৌমেন বিশ্বাস নামে এক যুবক অজ্ঞান হয়ে যান। তাঁকে বগুলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ গিয়ে সৌমেনের তিন বন্ধুকে গ্রেফতার করে। রবিবার আদালতে তোলা হলে তাঁদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও সৌমেনের এক বন্ধুর দাবি শনিবার প্রেমিকার সঙ্গে দেখা করে ফিরে সৌমেন নিজেই টাকা দিয়ে মদের আসর বসান।

    প্রেমিকার সঙ্গে দেখা করে আসার পর চুপচাপ ছিল, মাথা নিচু করে বসেছিল। তখন সবাই ওঁকে শুয়ে পড়তে বলে। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় তাঁরাই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।