
জাতীয় সড়কের ফুটপাথে টোটো সারাইয়েরকাজের সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। ডায়মন্ড হারবার থানার কপাটহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোরগোল পড়েছে।
জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ির সামনে টোটো সারাইয়ের করছিলেন বাবা ও ছেলে। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতম নস্কর-র। গুরুতর আহত তাঁর বাবা প্রসেনজিৎ নস্কর। তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার অবস্থার অবনতি হওয়াতে চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।
ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে পরিবারে। অন্যদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।
