যোগীকে খুনের হুমকি, মথুরায় পুলিশের জালে যুবক

0
77
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে মথুরা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই যুবক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে।
সেখানে সে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেয়। শুধু তাই নয়, ভিডিওতে অভিযুক্তের হাতে একটি বন্দুকও ছিল বলে অভিযোগ উঠেছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ঠিকানা হাতে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে তৎপর হয় তদন্তকারীরা। তার বাড়িতে পৌঁছলে সে ছাদে উঠে পালানোর চেষ্টা করে। এমনকী পুলিশকে ভয় দেখাতে সে শূন্যে গুলিও চালায় বলে অভিযোগ।
মথুরার পুলিশ সুপার সুরেশ চন্দ্র রাওয়াত বলেছেন, যুবককে গ্রেফতার করতে তাঁদের তিন থেকে চার ঘণ্টা লেগে যায়। কিছুতেই সে ছাদ থেকে নিচে নামতে চাইছিল না। এরপর কয়েকজন আধিকারিক সিঁড়ি ব্যবহার করে বারান্দার পিছনের দিয়ে ছাদে ওঠেন। তারপর সে ধরা পড়ে যায়। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছে।