গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ভোটচুরি রুখতে যুবসমাজ বদলাচ্ছে, মোদীকে রাহুল

    ভোটচুরি রুখতে যুবসমাজ বদলাচ্ছে, মোদীকে রাহুল

    0
    57
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    যতদিন দেশে ভোটচুরি চলতেই থাকবে, ততদিন বেকারি ও দুর্নীতি বাড়বে। কিন্তু, দেশের যুবসমাজ আর বেশিদিন ধরে চাকরি চুরি ও ভোটচুরি বরদাস্ত করবে না। এক্স পোস্টে এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
    হিন্দিতে এক এক্সবার্তায় রাহুল বলেছেন, দেশে যুবসমাজের সামনে বেকারি এক বিরাট সমস্যা। আর এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ভোটচুরি। যে কোনও সরকারের ক্ষমতায় এসে প্রথম কর্তব্যই হচ্ছে চাকরির সংস্থান করা ও যুবদের জন্য আয়ের সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু, বিজেপি তো আসলে সৎভাবে ভোটেই জেতেনি। ওরা ক্ষমতায় টিকে যাচ্ছে ভোট চুরি করে। ওরা এভাবেই সরকার দখল করে চলেছে। রাহুলের দাবি, এজন্যই দেশে বেকারি এখন গত ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি। এই কারণেই চাকরির সংখ্যা কমছে, নিয়োগ বন্ধ হয়ে পড়ে রয়েছে, দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে।
    এই কারণেই প্রতিটি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং প্রতিটি নিয়োগের পিছনে রয়েছে একটি করে বড় দুর্নীতি চক্র। দেশের তরুণরা কঠিন পরিশ্রম করে নিজেদের তৈরি করছেন একটি চাকরি পাওয়ার আশায়। তাঁরা ভবিষ্যৎ গড়ার জন্য লড়াই করে চলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র তাঁর প্রচার নিয়েই ব্যস্ত। তাঁর প্রশংসা পেতে অধীর।