শিবপুরে যুব নেতাকে লক্ষ্য করে গুলি খুন, গ্রেফতার ১     

0
859
হাওড়ার শিবপুরে দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম খুরশিদ নওয়াজ আনসারি ওরফে বুলু। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূলের যুব নেতার নাম আব্দুল কাদির। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে হাওড়ার শিবপুরে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুল কাদির। সেই সময় বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে যুব নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। কমপক্ষে ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির আওয়াজ শুনে এলাকায় স্থানীয়রা জড়ো হতেই পরিস্থিতি বেগতিক বুঝে বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় আব্দুলকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করায় বলে খবর।
সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকিদের অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। পুরানো শত্রুতার জেরেই খুনের ঘটনা বলে অনুমান পুলিশের।
ছবি  সৌজন্যে : নিজস্ব