গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুরের গলার নলি কেটে খুন যুবককে

    বারুইপুরের গলার নলি কেটে খুন যুবককে

    0
    191
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধার করা হয়েছে।
    দশমীর পরের সকালেই এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। পরনে প্যান্ট,শার্ট। মুখ থুবড়ে পড়ে ছিল ওই যুবকের দেহ। পাশে পড়ে রয়েছে মদের বোতল এবং গ্লাস। পুলিশের অনুমান, দশমীর রাতে ওখানে বসেছিল মদের আসর। সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সেখানেই কোনও ঝামেলায় হয়তো জড়িয়ে পড়েছিলেন ওই যুবক। যার জেরে খুন হতে হয়েছে তাঁকে। স্থানীয়দের কথায়, ওই এলাকায় মদের আসর বসত। খুব একটা সুনাম নেই জায়গাটার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
    কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।