কঙ্কালীতলায় বোমাবাজিতে ধৃত নদিয়ার যুবক

0
235
ছবি সৌজন্যে : নিজস্ব
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন বাড়িতে বোমাবাজির ঘটনায় ভিন রাজ্যের যুবক অর্ঘ্য মল্লিক, পেশায় পেশায় রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃত যুবককে মামন শেখের দলীয় কার্যালয়ে অনেকবার দেখা গিয়েছিল। তিনি উপ-প্রধানের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।দীর্ঘ দিন বোলপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। কয়েকবার তাঁকে উপ-প্রধানের কার্যালয়ে দেখা গিয়েছে। কেন তাঁকে গ্রেফতার করা হল তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। উপ-প্রধান মামন শেখ বলেছেন, তিনি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। সেই মত পুলিশ তদন্ত করছে। পুলিশের উপর ভরসা রয়েছেন। ১ জানুয়ারি মামন শেখ সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের কথা জানিয়েছিলেন।
এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও করেন তিনি। এরপরই ৪ জানুয়ারি উপ-প্রধানের লায়েকবাজারের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।