যুবশক্তি সমৃদ্ধ দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : মোদী

0
80
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতের তরুণ প্রজন্মের মনোবল ও দৃঢ় সংকল্পের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিকশিত ভারত ইয়ং লিডার্স সংলাপে দেশের যুবাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি উৎসাহী।
প্রধানমন্ত্রী  বলেছেন, ভারতের যুবরা, তাঁদের অতুলনীয় শক্তি এবং প্রতিশ্রুতি দিয়ে, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনের পিছনে চালিকা শক্তি। বিকশিত ভারত ইয়ং লিডার্স সংলাপটি দেশজুড়ে তরুণ নেতাদের ধারণা, আকাঙ্ক্ষা ভাগ করে নেওয়ার এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিতে অবদান রাখার জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করবে।
এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য-র একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের যুব শক্তি, অপরিসীম উৎসাহ ও অতুলনীয় আবেগে পরিপূর্ণ। শক্তিশালী এবং সমৃদ্ধ দেশের জন্য তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।