তিলজলায় গুলিবিদ্ধ যুবক, সরশুনায় বোমা

0
70
ছবি সৌজন্যে : নিজস্ব
ভোটের আগে কলকাতার তিলজলায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। সরশুনায় মিলেছে বোমা।
সোমবার রাতে বেনিয়াপুকুর থানার তিলজলা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন মহম্মদ নিয়াজ নামে যুবক। জানা গিয়েছে সোমবার সন্ধেয় একটি দোকানের সামনে মহম্মদ নিয়াজ এবং মহম্মদ সলমনের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ তখনকার মত ঝামেলা মিটে গেলেও নিয়াজকে দেখে নেওয়ার হুমকি দেয় সলমন। অভিযোগ এরপর রাত ১টা নাগাদ সঙ্গীদের নিয়ে নিয়াজের বাড়িতে চড়াও হয় সলমন। তাঁকে বাড়ি থেকে বের করে গুলি চালিয়ে দেয় মহম্মদ সলমন ও তাঁর সঙ্গীরা। ১৯ বছরের নিয়াজের পায়ে ৩টি গুলি লাগে। স্থানীয়দের দাবি গুলি চালিয়ে স্কুটিতে করে পালিয়ে যায় অভিযুক্তরা। আহত মহম্মদ নিয়াজকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সলমন ও তাঁর সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে কলকাতায় সরশুনায় বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। সরশুনার ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার মধ্যে পড়েছিল বোমা। স্থানীয়দের দাবি মানিক ও গিরি নামে দুই ব্যক্তি এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত।
তারাই বোমা ফেলেছে বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ বমস্কোয়াডকে সঙ্গে নিয়ে বোমাগুলো উদ্ধার করেছে।