বাঁকড়ায় যুবককে প্রকাশ্যে ছুরি মেরে খুনে

0
47
ছবি সৌজন্যে : নিজস্ব

রাতের বেলা বাড়ি বাড়ি ঢিল ছোড়ার প্রতিবাদ করায় হাওড়ার বাঁকড়ায় এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছে। এই হামলায় গুরুতর জখম হয়েছেন নিহত যুবকের দুই ভাইও।

চাঞ্চল্যকর এই ঘটনায় গুড্ডু শেখ নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি রক্তমাখা ছুরি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার রসিকল এলাকার বাসিন্দা গুড্ডু শেখ প্রায়ই রাতে বাড়ি বাড়ি গিয়ে ঢিল ছুড়ত।

শনিবার রাতে ফের একাধিক বাড়িতে ঢিল ছুড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং সতর্ক করেন। এই নিয়ে বচসা ও গালিগালাজ শুরু হলে সে বাসিন্দাদের ছুরি মারার হুমকি দিয়েছিল। এরপর সকালে গুড্ডু প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে বেরিয়ে অতর্কিত আক্রমণ চালায়। পেটে মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই হাসান মির নামে এক যুবক লুটিয়ে পড়েন। খুনের মামলা রুজু করে গুড্ডুর কোনও মানসিক সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।