
বনগাঁ পুরসভার মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে রাকেশ ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলর শিখা ঘোষ-র বাড়িতে চড়াও হয়ে ধর্ষণের হুমকি দেয় অভিযুক্ত ওই যুবক। পাশপাশি তাঁর স্বামী উত্তম ঘোষকেও হুমকি দেওয়া হয়েছে। এরপর রবিবার রাতেই কাউন্সিলর শিক্ষা ঘোষ বনগাঁ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এরপরই ঘটনার তদন্ত নেমেই অভিযুক্ত যুবক রাকেশ-কে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগেও কাউন্সিলরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল রাকেশ ও তাঁর দলবলের বিরুদ্ধে। তবে সেইসময় কাউন্সিলর ও এলাকার বাসিন্দারা মিটিয়ে নেয় ব্যাপারটা।
