গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Murshidabad বহরমপুরে যুব তৃণমূল সভাপতিকে গুলি

    বহরমপুরে যুব তৃণমূল সভাপতিকে গুলি

    0
    212
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বহরমপুরে যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে প্রতিদিনের মতো এদিনও কাজ সেরে বাড়ি ফিরছিলেন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ।

    বহরমপুরের কাশিমবাজার রিংরোড সংলগ্ন এলাকার কাছে পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পাপাই ঘোষ জানিয়েছেন,তাঁর গাড়ির পিছন থেকে ২ বার বেশ জোড়ালো আওয়াজ পেয়েছিলেন।

    তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। গাড়ি থকে দুষ্কৃতীদের ঠিক মতো দেখতে পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বহরমপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।