
বেল্ট দিয়ে পুলিশকে মারধরের ঘটনায় শোরগোল পড়েছে শিলিগুড়িতে। জানা গিয়েছে শিলিগুড়ি জংশন এলাকায় মদ্যপ অবস্থায় রাস্তার মাঝে স্কুটি দাঁড় করিয়ে অসভ্যতা করছিল ৪ যুবক।
সেই সময় কতব্যরত ট্রাফিক কনস্টেবল এবং এক সিভিক ভলান্টিয়ার তাঁদের সরাতে গেলে বচসা বাধে। অভিযোগ এরপরেই ওই যুবকরা কোমর থেকে বেল্ট খুলে কনস্টেবলকে পেটাতে থাকে। বেল্টের বকলেসে মাথা ফেটে যায় পুলিশকর্মীর। এরপরেই সঙ্গে থাকা সিভিক ভলান্টিয়ার থানায় খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় অভিযুক্তরা।
সিসিটিভি ফুটেজ দেখে চার অভিযুক্তকে ধরে পুলিশ। তাঁদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।







