গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology বিশ্বজুড়ে নতুন চেহারায় ইউটিউব

    বিশ্বজুড়ে নতুন চেহারায় ইউটিউব

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের অভিজ্ঞতা আরও ভালো করতে ভিডিও দেখার স্ক্রিন বা প্লেয়ারের চেহারা ও ফিচারে পরিবর্তন আনছে ইউটিউব। নতুন ভার্সণের প্লাটফর্মটি সবাই ব্যবহার করতে পারবেন।

    নতুন ফিচার ও চেহারার বিভিন্ন পরিবর্তন এই সপ্তাহ থেকে গোটা বিশ্বে চালু হতে শুরু করবে। এসব পরিবর্তনের মধ্যে থাকবে নতুন ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ, বা এমন ফিচার যা ইউজারদের সুবিধা বাড়াবে। বলা হচ্ছে ইউটিউবের প্রধান আপডেট চোখে পড়বে নতুনভাবে ডিজাইন করা ভিডিও প্লেয়ারের চেহারায়। নতুন চেহারায় আইকন ও বিভিন্ন বাটন এমনভাবে সাজানো হয়েছে, যাতে এগুলোর কারণে ভিডিওর অংশ কম ঢেকে যায় এবং ইউজারের দেখার অভিজ্ঞতা আরও স্পষ্ট করে।ইউটিউবের এ নতুন ডিজাইন দেখা যাবে মোবাইল, ওয়েব ও টিভি থেকে শুরু করে সব ধরনের ডিভাইসে। এদিকে কিছু ইউজার প্রায় এক মাস আগেই এ ফিচারটি পেয়েছিলেন। ফলে সবার জন্য এটি পুরোপুরি নতুন নাও হতে পারে। ভিডিও স্কিপ করার ফিচারেও পরিবর্তন এনেছে ইউটিউব।

    মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন কোম্পানিটি বলেছে, আগের মতোই ডাবল-ট্যাপ করে ভিডিওর সামনে বা পেছনে যাওয়া যাবে। তবে এখন ফিচারটি ইউজারদের জন্য দেখতে আরও আধুনিক ও কম বিরক্তির মনে হবে।