
বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল। গভীর রাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউজাররা অভিযোগ করতে থাকেন,ভিডিও দেখা যাচ্ছে না, হোমপেজ ঠিকমতো খুলছে না
ইউটিউব কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছে,এখন যদি ইউটিউবে ঢুকতে সমস্যা হয়, আপনি একা নন। আমাদের টিম বিষয়টি দেখছে।পরে তারা জানায়, ভিডিও সাজেশন বা রেকমেন্ডেশন সিস্টেমে সমস্যা হয়েছিল। এ কারণে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসে ভিডিও দেখা যাচ্ছিল না। কোম্পানিটি আরও জানায়, হোমপেজ আবার চালু হয়েছে। তবে পুরোপুরি সমাধান বা ফুল ফিক্স আনতে তারা এখনো কাজ করছে।সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, একসময় তাদের কাছে ৩ লাখের বেশি ইউজারের সমস্যার কথা জানান। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে।সবচেয়ে খারাপ সময়ে অনেক ইউজার ইউটিউবের হোমপেজে গিয়ে একটি বার্তা দেখেন,পরে আবার চেষ্টা করুন।
উল্লেখ্য, গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে প্রতি মাসে ২.৫ বিলিয়নের অর্থাৎ ২৫০ কোটির বেশি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করেন। তাই হঠাৎ এমন বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যাপক অস্বস্তি তৈরি হয়।





