
শর্টসের জন্য ভিউ হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব।প্লাটফর্মটির শর্টস-এর এমন পরিবর্তন ছোট আকারের ভিডিওর জন্য ইউটিউবকে প্রতিদ্বন্দ্বী পরিষেবা টিকটক ও ইনস্টাগ্রামের কাছাকাছি নিয়ে আসবে।ভিডিওর কোনও ক্লিপ দেখার জন্য ইউজারের ভিউ হিসাব করার আগের যে ন্যূনতম প্লে টাইমের প্রয়োজনীয়তা ছিল নতুন পদ্ধতিতে তা সরিয়ে ফেলবে ভিডিও প্ল্যাটফর্মটি।
৩১শে মার্চ থেকে যখনই কোনও ইউটিউব শর্ট ভিডিও চলবে বা একই ভিডিও আবার প্লে হবে তখনই একটি ভিউ অ্যাড হবে।এমন পরিবর্তনটি কার্যকর হওয়ার পরে কনটেন্ট নির্মাতারা আরও বেশি ভিউ দেখতে পাবেন ইউটিউবের শর্টস ভিডিওতে।এক্ষেত্রে এনগেজড ভিউ ট্র্যাক করতে থাকবে ইউটিউব,যা নির্দিষ্ট সংখ্যক সেকেন্ডের জন্য একটি ক্লিপ কতবার চালানো হয়েছে তার হিসাব করবে।
ইউটিউব বলেছে, এ পরিবর্তনটি কনটেন্ট নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম-এর জন্য নির্মাতাদের যোগ্যতার ওপর প্রভাব কোনও প্রভাব ফেলবে না।








