গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Murshidabad বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, গ্রেফতার ইউটিউবার 

    বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, গ্রেফতার ইউটিউবার 

    0
    351
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আপত্তিকর ভিডিয়ো ভাইরালের হুমকি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে জনপ্রিয় ইউটিউব চ্যানেলের এক তারকাকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের পুলিশ। বুধবার নদিয়ার একটি হোটেল থেকে অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।

    জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে তাকে। অভিযোগকারী নাবালিকার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পল্লিগ্রাম টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে কাজ করত। ওই চ্যানেলের অনুগামীর সংখ্যা ১.৬ কোটি। অভিযোগ, মুর্শিদাবাদের এক নাবালিকার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে অভিযুক্ত। কিন্তু সম্প্রতি ওই নাবালিকার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় সে।

    এর পরেই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ইউটিউব চ্যানেলের কর্ণধারের সঙ্গেও অভিযুক্তের ঝামেলা হয়েছিল টাকাপয়সা নিয়ে। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা।