অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস নেতাকে কুপিয়ে খুন  

0
373
YSR Congress leader hacked to death in Andhra Pradesh
YSR Congress leader hacked to death in Andhra Pradesh
অন্ধ্রপ্রদেশে রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দলের যুব শাখার সদস্যকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পালনাডু জেলায় প্রকাশ্য রাস্তায় দাঁ দিয়ে হামলা করা হয় ওয়াইএসআর কংগ্রেসের ওই কর্মীর উপরে।
একের পর এক কোপ বসানো হয়। হামলাকারী দাঁয়ের কোপে দুই হাতই শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর গলায় কোপ বসায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্মীর।পুলিশের তরফে জানানো হয়েছে, মাঝ রাস্তায়, চলন্ত গাড়ির মাঝেই ওয়াইএসআর কংগ্রেসের যুব শাখার কর্মী শেখ রশিদের উপরে হামলা চালায় এক ব্যক্তি। হামলাকারীর নাম শেখ জিলানি। ভরা রাস্তাতেই সকলের সামনে শেখ রশিদকে খুন করে শেখ জিলানি।
জেলা পুলিশের প্রধান কাঞ্চি শ্রীনিবাস রাও জানিয়েছেন, রাজনৈতিক রেষারেষি বা প্রতিদ্বন্দ্বিতা নয়, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। বিনুকোন্ডা শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে।