শেখ হাসিনা পরিবারের জমি ফ্ল্যাট জব্দের আদেশ 

0
138
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট বাজেয়াপ্তর আদেশ দিয়েছে আদালত। এছাড়াও শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব ব্লক করার আদেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার দু’দকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মহম্মদ জাকির হোসেন এ আদেশ দেন।
দু’দকের উপপরিচালক মনিরুল ইসলাম এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন। বাজেয়াপ্তর আদেশ হওয়া এসব সম্পদের মধ্যে রয়েছে, জয় ও পুতুলের নামে ধানমন্ডিতে থাকা ১৬ কাঠা জমিসহ বাড়ি সুধা সদনের বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা। টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের ফ্ল্যাট। এর বাজারমূল্য ৪৩ লাখ ২৪ হাজার ৯২০ টাকা।
শেখ রেহানার নামে গাজীপুরে ৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা দামের সাড়ে ৮ কাঠা জমি, গাজীপুরে আরেক জায়গায় ৩ লাখ টাকা দামের ১ দশমিক ৫৫ শতাংশ জমি এবং সেগুনবাগিচায় ১৮ লাখ টাকার ফ্ল্যাট। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে গুলশানে থাকা ছয়টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এসব ফ্ল্যাটের বাজারমূল্য ৪ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা।