রাষ্ট্রপতি থাকাকালীন ভাষা শহিদ মিনারে গেলেনই না ইউনুস

0
225
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার ভাষা শহিদদের স্মরণ করল বাংলাদেশ। তবে ভাষা দিবসে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপনের নিয়ম ভেঙেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন থাকাকালীন শহিদ মিনারে গেলেনই না ইউনুস। প্রতিবছর ভাষা দিবসে শহিদদের প্রতি একসঙ্গে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। গতবছর শেখ হাসিনা থাকাকালীন তার অন্যথা হয়নি। তবে এবার রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের শ্রদ্ধাজ্ঞাপনের ৭ মিনিট পর কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছন ইউনুস। এমনকি কোনও কোনও উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বিনিময়ও করেননি বলে খবরত। জানা গিয়েছে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন আওয়ামি লিগ সরকারের নির্বাচিত হওয়ার পর ভাষা দিবসে শহিদ মিনারে তাঁকে না যাওয়ার নির্দেশই দেওয়া হয়েছিল। তারপরেও শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। ১৯৯৯ তে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ।
এবার ২৫ বছর। বাংলাদেশে পালাবদলের পর শহিদ স্মরণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। তারমধ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সর্বস্তরের মানুষ।