মোদীকে এক দশক পুরনো ছবি উপহার ইউনূসের

0
191
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
বিমস্টেক সম্মেলনের ফাঁকে ১০ বছরের পুরনো এক ছবি নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন মহম্মদ ইউনূস। যেখানে দেখা যাচ্ছে, ইউনূসের হাতে গোল্ড মেডেল তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের দাবি, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই ছবির মাধ্যমে ইউনূস যেন বার্তা দিলেন দুই দেশে সুসম্পর্কের কথা। বোঝাতে চাইলেন, অতীতে ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী তাঁকে মেডেল দিয়ে সম্মাননা জানিয়েছিলেন।
ছবি দেখা যাচ্ছে হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করেছেন মোদী এবং ইউনস। ইউনূসের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। ছবিটি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২ তম বর্ষে বিজ্ঞানের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ইউনূসকে স্বর্ণপদক দেওয়া হয়। ১০ বছর পর সেই ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।