২৭ মন্ত্রকের দায়িত্বে ইউনূস,গুরুত্বপূর্ণ মন্ত্রকে ২ ছাত্র নেতা 

0
194
Yunus in charge of 27 ministries 2 student leaders in important ministries
Yunus in charge of 27 ministries 2 student leaders in important ministries
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ৪৩টির মধ্যে ২৭টি মন্ত্রকের দায়িত্ব একাই সামলাবেন প্রধান মুহাম্মদ ইউনূস।শুক্রবার অন্তর্বর্তী সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ-সহ ২৭টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। মন্ত্রকগুলি হল, প্রতিরক্ষা মন্ত্রক, সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রক, খাদ্য মন্ত্রক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রক, ভূমি মন্ত্রক,  বস্ত্র ও পাট মন্ত্রক, কৃষি মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকসহ ২৭টি মন্ত্রকের দায়িত্ব সামলাবেন প্রধান মুহাম্মদ ইউনূস। অন্যদিকে,অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আন্দোলনকারী ২ ছাত্র নেতা। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব সামলাবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  তথ্যপ্রযুক্তি ও ক্রীড়া, যুবর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ২ ছাত্র নেতার ওপর দেওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কারণ বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা সরকার পর্যন্ত বিশেষ ভূমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।মাত্র ২৬ বছর বয়সে তিনি হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের অন্যতম নেতা।অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় বেশ সরব দেখা গিয়েছে  আসিফ মাহমুদকে।