গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International পদত্যাগ করছেন না ইউনূস! 

    পদত্যাগ করছেন না ইউনূস! 

    0
    122
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইউনূস। সেই বৈঠক শেষে বেরিয়ে এসে ওয়াহিদউদ্দিন জানিয়েছেন, ডক্টর মুহাম্মদ ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাই স্বপদে বহাল থাকছেন।

    কেউ পদত্যাগ করছেন না। ঢাকায় বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা ছিল,তা শেষ হওয়ার পরেই উপদেষ্টাদের বৈঠক শুরু হয়। ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে রুদ্ধদ্বার বৈঠকের পর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা তাঁদের সঙ্গেই থাকবেন। পদত্যাগ করবেন বলেননি। অন্য উপদেষ্টারাও থাকবেন। তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা তা পালন করতে এসেছেন।অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠক সম্পূর্ণ হওয়ার কিছু আগে বেরিয়ে গিয়েছিলেন।

    তিনি সাংবাদিকদের জানান, সাধারণ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশে কী কী সংস্কার প্রয়োজন, তা নিয়েও কথা হয়েছে। কিন্তু তিনি ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। পরে বৈঠক শেষ হলে পরিকল্পনা উপদেষ্টা ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে মুখ খোলেন। উড়িয়ে দেন যাবতীয় জল্পনা।এর আগে,বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, ডক্টর মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন।