
দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী পাকিস্তানি ভাবধারায় উদ্বুদ্ধ গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন মহম্মদ ইউনুস। তাঁকে আক্রমণ করে এমনই অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ মার্চ উপলক্ষ্যে দীর্ঘ বাণী দিয়েছেন শেখ হাসিনা। তাঁর আরও অভিযোগ, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের পর ওই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বদ্ধপরিকর।
কোনও কোনও জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাতিল করে কুখ্যাত রাজাকারের নাম বসিয়েছে। ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের ওই দিনে ঢাকার রেসকোস ময়দানে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রামে আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গতবছর পর্যন্ত এইদিনটি বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে।
দিনটি জাতীয় ছুটির তালিকাভুক্ত ছিল। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ৭ মার্চের ছুটি বাতিলের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মজিবুর রহমানের নাম বাদ দিয়ে দিচ্ছে।
