ক্ষমতায় টিকে থাকতে ভোট এড়াতে চাইছেন ইউনূস: হাসিনা

0
135
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দেশের সাধারণ নিবাচন চেয়ে উপদেষ্টা মহম্মদ ইউনূসকে খোঁচা দিয়েছেন আওয়ামি লীগের সভাপতি শেখ হাসিনা। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণে তিনি বলেছেন, মহম্মদ ইউনূস নির্বাচন না করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। ভোট না করে ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধ যুদ্ধ রব তুলছেন।
তিনি প্রশ্ন তুলেছেন, ইউনূস কেন যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন। কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান তিনি। তাঁর দাবি, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার আরও কড়া ভাষায় নিন্দা করা উচিত ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। কারণ বাংলাদেশও এই সমস্যা থেকে মুক্ত নয়। ফের ইউনুসকে জঙ্গি, খুনি, দুর্নীতিবাজ বলে আক্রমণ শানিয়েছেন হাসিনা।