ভীষণ অধৈর্য্য, ভোট নিয়ে খোঁচা ইউনূসের

0
133
ছবি : সংগৃহীত
সরকারি সফরে জাপানে নিয়ে ফের একবার সাধারণ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে খোঁচা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন হলে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।
মানুষজন নির্বাচন কবে হবে, প্রশ্ন করছে কারণ রাজনৈতিক নেতারা ভীষণ অধৈর্য্য ক্ষমতার আসনে বসার জন্য। এরপর তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাঁর দাবি, যদি সংস্কার ধীরগতিতে হয় এবং তার ফল খুব সামান্য হয়, তবে বেশি সময় লাগবে। তবে তা অনন্তকাল ধরে চলতে পারে না।
অন্যদিকে মহম্মদ ইউনূস যখন নির্বাচন নিয়ে কথা বলেন, সেই সময়ই বাংলাদেশে বিরাট মিছিল বের হয় সরকারের ওপর চাপ তৈরির জন্য। বিনএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন যেন পিছনো না হয়।