
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার বার্তা দিয়ে চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইউনুস তাঁর সমাজমাধ্যমের পাতায় নিজের সেই চিঠির ছবি পোস্ট করেছেন। নরেন্দ্র মোদী যে চিঠি পাঠিয়েছিলেন তাও প্রকাশ্যে এনেছেন।
ইউনূস তথা বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানিয়ে ৪ জুন চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছিলেন ভারতের তরফে বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা। ভারতেরও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অঙ্গ এই উৎসব। নরেন্দ্র মোদীর এই চিঠির জবাব দিয়ে মহম্মদ ইউনূস দিয়েছেন ৬ জুন। চিঠিতে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা দুই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে চিঠিতে উল্লেখ করেছিলেন।
২০২৪-র ৫ অগাস্ট বাংলাদেশে গণবিক্ষোভের মুখে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। এরপর ৮ অগাস্ট বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
