গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International দিল্লি থেকে ভিসা সেন্টার সরানোর আর্জি ইউনূসের

    দিল্লি থেকে ভিসা সেন্টার সরানোর আর্জি ইউনূসের

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিল্লি থেকে ইউরোপীয় ভিসা সেন্টার সরানোর আবেদন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
    সোমবার ঢাকার তেজগাঁওয়ের কার্যালয়ে হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের নেতৃত্বে ইন্টারেক্টিভ অধিবেশনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সীমিত করায় অনেক পড়ুয়া দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলি বাংলাদেশের পড়ুয়া পাচ্ছে না।
    তাই ইউরোপীয় ভিসা সেন্টার ঢাকা অথবা প্রতিবেশী কোনও দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। এরপরেই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশের নাগরিকদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলিকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন।