গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত, বিস্ফোরক অভিজিত

    ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত, বিস্ফোরক অভিজিত

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলাদেশে যেভাবে সরকার চলছে, তার জন্য মহম্মদ ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত। বাংলাদেশ ইস্যুতে এভাবেই আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    তাঁর কথায় বাংলাদেশে বেআইনিভাবে তত্ত্বাবধায়ক সরকার চলছে। কারণ শেখ হাসিনা ইস্তফা দেননি। আর যিনি এখন বাংলাদেশে সরকার পরিচালনা করছেন তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। অথচ সরকারের শাসনে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে নোবেল কমিটির উচিত মহম্মদ ইউনূসের থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া। তবে নোবেল কমিটির এই ক্ষমতা আছে কিনা জানা নেই, তবে একটা সাধারণ রুল আছে কেউ বা কোনও কর্তপক্ষের যদি কোনও একটা কাজ করার ক্ষমতা থাকে তবে তা কেড়ে নেওয়ারও ক্ষমতা থাকে।

    সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে নোবেল কমিটির পদক্ষেপ করা উচিত। তিনি আরও অভিযোগ করেছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ গ্রেফতার করে অন্য বন্দিদের সঙ্গে রাখা হয়েছে। কোনও সভ্য দেশে এমনটা হতে পারে না।