গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International হাসিনা সরকারকে দস্যুদের পরিবার কটাক্ষ ইউনূসের

    হাসিনা সরকারকে দস্যুদের পরিবার কটাক্ষ ইউনূসের

    0
    92
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    শেখ হাসিনার সরকারকে দস্যুদের পরিবার বলে আক্রমণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। ইউনূসকে এর আগে সুদখোর, জঙ্গিনেতা বলে আক্রমণ শানিয়েছিলেন শেখ হাসিনা। তার পাল্টা দিতে গিয়ে  এই মন্তব্য করেছেন ইউনূস। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওযার সাক্ষাত্কারে ইউনূস বলেছেন, হাসিনার আমলে কোনও সরকার ছিল না।
    ছিল একটি  দস্যুদের পরিবার। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের সময়  বাংলাদেশের পরিস্থিতি যুদ্ধে বিধ্বস্ত গাজার মতো ছিল বলে দাবি করেছেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে  প্রশ্ন তুলেছে সে দেশের একাধিক রাজনৈতিক দল।
    তবে হাসিনার আমলের তুলনায়  পরিস্থিতির অবনতি হয়েছে , এমনটা মানতে নারাজ ইউনূস। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে তাঁর সরকারের ভাল সম্পর্ক রয়েছে  এবং সেনার তরফে কোনওপ্রকার চাপ সৃষ্টি করা হয়নি।