ইউনুসের ভাষণে নেই মুজিবরের উল্লেখ, সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস

0
170
ছবি সৌজন্যে :ফেসবুক

বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কিন্তু তাঁর কথায় একবারও উল্লেখ করেননি বঙ্গবন্ধু মুজিবর রহমানের কথা। কিন্তু তাঁর কথায় উঠে এসেছে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা।

আওয়ামী লিগ সরকারের পতনের পর এই প্রথমবার বিজয় দিবস পালন করছে বাংলাদেশ। সেদেশের নানা প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতির উদ্দেশে বাংলাদেশে সাধারণ নির্বাচন থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন মহম্মদ ইউনুস। এমনকি ভারতবিরোধিতার সুরও ধরা পড়েছে ইউনুসের ভাষণে। তবে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি। ভাষণে নোবেলজয়ী বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নকে হত্যা করেছিল এক স্বৈরাচারী সরকার। কিন্তু এবারের বিজয় দিবস থেকে নতুন বাংলাদেশ গঠনের সূচনা হয়েছে। তাঁর অভিযোগ, বাংলাদেশকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। সেই কারণেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কিন্তু নতুন বাংলাদেশে সংখ্যালঘুদের মোটেই অরক্ষিত থাকতে হবে না।

সমস্ত অসম্ভবকে বাস্তব করে তুলবে এই নতুন বাংলাদেশ। উল্লেখ্য, দ্রুত নির্বাচন করাতে ইউনুসের উপর চাপ বাড়িয়েছে খালেদা জিয়ার বিএনপি। দেরিতে ভোট হলে বাংলাদেশে অরাজকতা বাড়বে বলে তাদের দাবি। কিন্তু সংস্কার করে সময় নিয়ে নির্বাচনের সিদ্ধান্তেই এখনও অনড় ইউনুস।