
মেসেজ পেলেও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত উপভোক্তাদের সমস্যার নিষ্পত্তি করতে হবে।
একইসঙ্গে ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের কাজও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়। প্রতি মাসে দেড় হাজার করে টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢোকার কথা ঘোষণা করা হয়ছিল।
এপ্রিল মাস থেকে সুবিধে মিলবে বলে জানানো হয়েছিল। তবে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।
