মা হতে যাচ্ছেন সোনাক্ষী

0
116
ছবি সৌজন্যে : এক্স

বিয়ের কয়েক মাসের মধ্যেই গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা। তবে সেসময় সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

জানিয়েছিলেন, তিনি অন্তঃসত্ত্বা নন, মোটা হয়ে গিয়েছিলেন।এরপর একাধিকবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল।কিন্তু তাদের অনুরাগীরা এবার যেন নিশ্চিত। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেন সোনাক্ষী।সেখানে তাকে দেখা যায় ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি আনারকলি চুড়িদার পরতে। এই চুড়িদারের সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরেছিলেন।নেটাগরিকের দাবি,স্ফীতোদর ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন তিনি। সোনাক্ষী বার বার ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ। অভিনেত্রীর চোখেমুখেও নাকি মাতৃত্বের ঔজ্জ্বল্য ধরা পড়েছে, দাবি নেটাগরিকের। অন্য দিকে জাহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা। হাতে হাত রেখে অনুষ্ঠানে এসেছিলেন তারা।

সেই ভিডিও প্রকাশ্যে আসতেই এক নেটাগরিক মন্তব্য করেন, সোনাক্ষীকে দেখে এবার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জাহির।