মা হারালেন জায়েদ খান

0
269
ছবি সৌজন্যে : এক্স

মা হারালেন বলিউড অভিনেতা জায়েদ খান। তার মা অভিনেত্রী জেরিন খান মুম্বাইয়ের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে,তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিবারের মাঝে শান্তিপূর্ণ পরিবেশে তিনি পরপারে পাড়ি জমান।তারা শোকের এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।উল্লেখ্য,জেরিন খান প্রবীণ অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী।এ ছাড়া তার দুই সন্তান সুজান খান এবং জায়েদ খান বলিউডে বেশ চর্চিত নাম।জায়েদ খান অভিনেতা হলেও সুজান পরিচিত হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী হিসেবে। এ ছাড়া তার আরো দু’ সন্তান আছেন,ফারাহ খান আলি এবং সিমোন আরোরা।বিয়ের আগে জেরিন খান অল্প সময়ের জন্য বলিউডে কাজ করেছিলেন।

তিনি দেব আনন্দ অভিনীত,তেরে ঘর কে সামনে সিনেমায় জেনি ফার্নান্দেজ চরিত্রে অভিনয় করেন এবং এক ফুল দো মালি ছবিতেও দেখা যায় তাকে।