লালগড়ে ঘুরছে বাঘ, ঝাড়গ্রামে ফের আতঙ্ক

0
1893
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
শঙ্কা তো ছিলই, শেষপর্যন্ত লালগড়ে ঢুকেই পড়ল ওড়িশার সেই বাঘিনী। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে বেলপাহাড়ির জঙ্গলে।
বছর সাতে আগে একটি রয়‍্যাল বেঙ্গল টাইগার লালগড়ের জঙ্গলে ঢকে পড়ায় সেবারও আতঙ্ক ছড়িয়েছিল। তবে একদল শিকারির বল্লম আর টাঙির হামলায় প্রাণ গিয়েছিল বাঘটির। বন দফতর সূত্রে খবর ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গেল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে জিনাত নামে ওই বাঘিনীটি। আপাততত সেখানে রেয়েছে। ড্রোন উড়িয়ে বাঘের নজরদারি চালাচ্ছে বনবিভাগের কর্মীরা। জিনতের গলায় ট্র্যাকার রয়েছে।
ফলে তার অবস্থায় সহজেই জানতে পারছেন বনকর্মীরা। তাঁকে ওড়িশার সিমলিপাল টাইগার প্রজেক্টে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।