যুদ্ধ শেষ করতে পরিকল্পনা করছেন জেলেনস্কি

0
179
Zelensky plans to end the war
Zelensky plans to end the war

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ যেভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়া উচিত বলে বিশ্বাস করে, সেভাবে তিনি একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে,যুদ্ধের অবসানের এমন পরিকল্পনা দেখানো তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসারের সঙ্গে কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন,এটা তাঁদের কাজ করার কূটনৈতিক পথ।ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো প্রকাশ্য আলোচনা চলছে না।অন্যদিকে,জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশ্য বিবৃতির ভিত্তিতে, একটি সম্ভাব্য শান্তি চুক্তির শর্তাবলী নিয়ে দু’ পক্ষের মধ্যে মতভেদ আগের মতোই রয়েছে। জেলেনস্কি এই মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের অবস্থানের পক্ষে সমর্থন জোগানো। তবে সেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।