
আমেরিকায় চাইলেও, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে চাইছে না ইউক্রেন। এমনই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি অনেক বৃহৎ ও অনেক বেশি শক্তিশালী একটি পক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, রাশিয়ার সঙ্গে একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ এড়াতে পারতেন জেলেনস্কি। এদিকে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকলে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হতই না। এমনই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনকে বলতে শোনা গিয়েছে, রাশিয়া ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনায় বসতে রাজি। ট্রাম্পকে স্মার্ট, বাস্তববাদী নেতা হিসেবে বর্ণনা করে তিনি বলছেন, যদি ২০২০ সালে ট্রাম্পকে হারিয়ে না দেওয়া হত, ২০২২ সালে ইউক্রেনের সমস্যা তৈরিই হত না। মসনদে বসার আগেই ট্রাম্পকে বলতে শোনা যায়, ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। তবে এখানেই থামেননি তিনি।
বন্ধু ইউক্রেনকেই সমঝোতার পথে হাঁটার পরামর্শ দেন তিনি বলেন, ক্রাইমিয়া এবং দোনবাসের সীমান্ত এলাকাগুলো দখল করতে চায় রাশিয়া। ইউক্রেনকে চাপ দেওয়া হবে ওই এলাকাগুলো রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য।
