
আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন আধিকারিকদের সঙ্গে ইউক্রেনের উচ্চপদস্থ আধিকারিকরা আলোচনায় বসলেও তাতে যোগ দেবেন না জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই একথা জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের রাজার সঙ্গে দেখা করতে আগামী সপ্তাহের সৌদি আরবে পাড়ি দেবেন তিনি। তার দাবি, ইউক্রেন সবসময় শান্তিতে আগ্রহী।
প্রেসিডেন্ট ট্রাম্পকেও জানানো হয়েছে, দ্রুত এবং নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেন সবসময় কাজ করবে। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জেলেনস্কি। পরে ওই ঘটনায় সমাজমাধ্যমে দুঃখপ্রকাশও করেছিলেন তিনি।








