জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা : জেলেনস্কি

0
59
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি আসন্ন জানুয়ারি মাসেই কিয়েভ ও মস্কো স্বাক্ষর করবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

গত রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক সফল হয়েছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার সাম্প্রতিক বৈঠক সফল হয়েছে। আশা করছেন, আগামী জানুয়ারির মধ্যেই ইউক্রেন, আমেরিকা, রাশিয়া এবং ইউরোপ প্রস্তাবিত নথি নিয়ে ঐকমত্যে পৌঁছাবে এবং সেটি স্বাক্ষরিত হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এই শর্তে রাজিও হয়েছে।

এ ব্যাপারে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ৫ নম্বর পয়েন্টে বলা হয়েছে, আগামী ১৫ বছর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে আমেরিকা।